বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনি সহায়তায় গ্রিন কার্ড পেলেন পাঁচ অভিবাসী

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের জটিল অভিবাসন মামলা নিষ্পত্তি করে স্থায়ী বসবাসের বৈধ অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন পাঁচ অভিবাসী। নিউইয়র্কভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস’ এর আইনি সহায়তায় এই সাফল্য পান তারা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই অভিবাসীদের কারও বিরুদ্ধে দেশত্যাগের আদেশ (রিমুভাল অর্ডার) ছিল, কারও আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন আদালতে ঝুলে ছিল, আবার কারও ছিল কয়েক দশক পুরোনো আইনি জটিলতা। সঠিক আইনি প্রক্রিয়া ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে সব বাধা পেরিয়ে তারা স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেছেন।

স্ত্রীর আবেদনে চার মাসেই গ্রিন কার্ড

মা-বাবার সঙ্গে প্রশাসনিকভাবে স্থগিত (অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড) থাকা এক অভিবাসীর আশ্রয় মামলা প্রথমে পুনরায় চালু করেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনজীবীরা। পরে মামলাটি আদালত থেকে বাতিল (টার্মিনেট) করা হয়। এরপর মার্কিন নাগরিক স্ত্রীর মাধ্যমে গত বছরের আগস্টে তার গ্রিন কার্ডের আবেদন করা হলে অক্টোবরে সাক্ষাৎকার শেষে নভেম্বরেই তিনি গ্রিন কার্ড হাতে পান।

১০ দিনের পদক্ষেপে মায়ের স্বপ্নপূরণ

আদালতে আশ্রয় মামলা চলা এক নারীর মামলা প্রথমে আইনি লড়াইয়ের মাধ্যমে বাতিল করা হয়। এরপর মার্কিন নাগরিক সন্তানের মাধ্যমে ২০২৩ সালের ডিসেম্বরে তার জন্য ‘আই-১৩০’ পিটিশন এবং পরের বছরের ডিসেম্বরে স্ট্যাটাস পরিবর্তনের (আই-৪৮৫) আবেদন করা হয়। মার্কিন অভিবাসন দপ্তর (ইউএসসিআইএস) অতিরিক্ত প্রমাণাদি (আরএফই) চাইলে আইনজীবীরা মাত্র ১০ দিনের মধ্যে তা জমা দেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ নভেম্বর তার গ্রিন কার্ড অনুমোদিত হয়।

চার দশক পর মিলল বৈধতা

আশির দশকে স্বেচ্ছায় দেশত্যাগের (ভলান্টারি ডিপার্চার) অনুমতি পাওয়া এক ব্যক্তি ২০২৩ সালে আইনি সহায়তা চান। বৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করায় তার মামলাটি ছিল অত্যন্ত জটিল। আইনজীবীরা আদালতে পুরোনো মামলাটি পুনরায় খুলে তা বাতিল করেন এবং মার্কিন অভিবাসন আইনের ‘২৪৫(আই)’ ধারার অধীনে তার গ্রিন কার্ডের ব্যবস্থা করেন। ফলে দেশ ত্যাগ না করেই তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ পান।

দেশত্যাগের আদেশ থেকে স্থায়ী বসবাস

দেশত্যাগের আদেশ (রিমুভাল অর্ডার) মাথায় নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলেন এক অভিবাসী। প্রতিষ্ঠানটির আইনজীবীরা প্রথমে তার মামলাটি পুনরায় খোলার আবেদন (মোশন টু রিওপেন) এবং পরে তা খারিজের আবেদন (মোশন টু ডিসমিস) করেন। আদালত উভয় আবেদন মঞ্জুর করলে ইউএসসিআইএসে গ্রিন কার্ডের আবেদন করা হয় এবং তিনি স্থায়ী বাসিন্দার মর্যাদা পান।

আশ্রয় মামলা খারিজের পর গ্রিন কার্ড

২০২২ সাল থেকে আশ্রয় মামলার লড়াই চালিয়ে যাচ্ছিলেন এক অভিবাসী। এর মধ্যে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ে করেন। আইনজীবীদের সহায়তায় তার আশ্রয় মামলাটি আদালত থেকে খারিজ করার পর গ্রিন কার্ডের আবেদন করা হয়। প্রথমে ওয়ার্ক পারমিট এবং পরে সফল সাক্ষাৎকারের মাধ্যমে তিনি চূড়ান্তভাবে গ্রিন কার্ড হাতে পান।

গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসন আইন অত্যন্ত সংবেদনশীল ও পরিবর্তনশীল। তবে সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন ও কৌশলী আইনি পদক্ষেপের মাধ্যমে জটিলতম মামলাতেও ইতিবাচক ফল আনা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন