বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

ইন্দোনেশিয়ায় খনিতে বন্যা, নিহত ১৩

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

প্রিন্ট করুন

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে চায়না ডেইলি এ খবর প্রকাশ করেছে।

রাজধানী জাকার্তার দক্ষিণে পাহাড়ি এলাকায় অবস্থিত খনিটিতে বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। খনির প্রায় ১০০ মিটার গভীর একটি গর্তে পানি ঢুকে পড়ায় শ্রমিকরা আটকা পড়েন। উদ্ধারকারীরা পাম্পের সাহায্যে গর্ত থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

তবে পানির উচ্চতা, খনিতে প্রবেশের সংকীর্ণ পথ, পিচ্ছিল ভূখণ্ড ও পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় উদ্ধারকর্মীদের নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, খনির একটি অংশ থেকে ১১ শ্রমিক পানি ঢোকার আগেই বেরিয়ে আসতে সক্ষম হন। তবে অন্য শ্রমিকরা ভূগর্ভে আটকা পড়েন।

উল্লেখ্য, খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন