সিএন প্রতিবেদন: রোহিঙ্গাদের ভুয়া এনআইডি ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তি রোধ করতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পাসপোর্টের আবেদন যাচাইয়ে পুনরায় পুলিশ ভেরিফিকেশন চালুর চিন্তা করছে সরকার। ২০২৫ সালে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পর এই সুযোগ নিয়ে অসাধু চক্র ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রোহিঙ্গারা পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে টেকনাফেই কয়েক হাজার রোহিঙ্গা ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট সংগ্রহ করেছে বলে অভিযোগ রয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাই-বাছাইয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ জানান, ভেরিফিকেশন না থাকায় রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হয়েছে, তাই এলাকাভিত্তিক পুলিশ ভেরিফিকেশন চালুর বিষয় ভাবা হচ্ছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন