যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় না থেকে প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতিকে ব্যবহার করে সময়ক্ষেপণের মাধ্যমে নতুন হামলার প্রস্তুতি নিতে পারে।
ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ তিনি দাবি করেন, ইরানকে আকাশপথে বা স্থলপথে অবরুদ্ধ করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।
এ সময় তিনি জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে। তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনায় ইরানের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন