দক্ষিণ চীন সাগরের উত্তেজনা কমাতে আচরণবিধি প্রণয়নে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আলোচনা চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। খসড়া চুক্তির প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক ঐকমত্য হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো। তিনি বলেন, প্রস্তাবিত আচরণবিধি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, তা নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। আগামী বছর সিঙ্গাপুরের সভাপতিত্বে বাকি বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ২০২১ সালের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় মিয়ানমারের নেতার আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে জোটটি। দেশটির চলমান গৃহযুদ্ধে বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছেন আসিয়ান নেতারা।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন