মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ

বুধবার, আগস্ট ৫, ২০২৬

প্রিন্ট করুন

সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৭টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার সকালেন এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

ইরানের একটি আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গেছে ওই এলাকা। তবে ঘটনাটির ভিডিও ধারণ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরাকের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন