মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

৩০ জুন থেকেই শুরু এইচএসসি পরীক্ষা

রবিবার, জুন ২, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: চলতি বছরের এইচএসসি পরীক্ষা যথাসময়ে আগামী ৩০ জুন থেকে শুরু হবে। পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছে বলে একটি ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শনিবার (১ জুন) জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে, তা সঠিক নয়।’

পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাসার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন