যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতায় উল্লেখ থাকা ৬০ দিনের সময়সীমা এখন আর প্রযোজ্য নয় বলে জানিয়েছে ইরান। সেইসঙ্গে সমঝোতা সই হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি বলেন, ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে ‘৬০ দিনের সময়সীমা’ বলে কোনো নির্দিষ্ট শর্ত নেই। ইরানও কোনো চাপ, হুমকি বা সময়সীমার ভিত্তিতে নীতি নির্ধারণ করে না।
তিনি আরও বলেন,ওই সমঝোতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময় নির্ধারণের কথা ছিল। প্রয়োজন হলে সমঝোতা না হওয়া পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর সুযোগও ছিল।
তবে বাঘেইয়ের দাবি, যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমঝোতা লঙ্ঘন করায় আলোচনাই শুরু হয়নি। ফলে ৬০ দিনের সময়সীমার বিষয়টি এখন আর কোনো গুরুত্ব বহন করে না।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন