হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) ওহাইও সফর শেষে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। আপনারা কি বলছেন যে আমি ইরানকে বিশ্বাস করি? ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে আমি সবার শেষ ব্যক্তি।’
তিনি আরও বলেন, ‘তারা প্রতিনিয়ত আমার সঙ্গে মিথ্যা বলেছে।’
হরমুজ প্রণালি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালির ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদেরই সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।
এদিকে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন