রবিবার, ০৭ জুন ২০২৬

শিরোনাম

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রবিবার, জুন ৭, ২০২৬

প্রিন্ট করুন

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (৭ জুন) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলা করতে হবে। যদিও তা মোকাবেলা করা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হবে। এটা বিরাট কর্মযজ্ঞ। মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে ভয় পেয়েছি। প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সবার প্রচেষ্টায় আমরা দেশটাকে যেভাবে স্বাধীন করেছি, ঠিক সেভাবে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবেলা করতে।

তিনি আরো বলেন, জলে-স্থলে-ছাদে তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা ভুল সব কিছুকেই ব্যর্থ করে দিতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন