হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী নৌপথ চালু করা নিয়ে ওমানের সঙ্গে ইরান চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ওমানের সঙ্গে আলোচনাটি এখন ‘চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি’।
একই সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হরমুজ প্রণালির সংকট মোকাবিলার পদ্ধতি নিয়েও কথা বলেন।
তিনি বলেন, যেকোনো সমঝোতা স্মারকে কিছু না কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। তাই এসব লঙ্ঘন মোকাবিলার জন্য একটি বিশেষ দল গঠন করা উচিত ছিল, লড়াই করার জন্য নয়।
হরমুজ প্রণালির চলমান সংকট নিরসনে ইরান ও ওমানের এই আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে নতুন করে কোনো সামরিক অভিযানে না গিয়ে দেশটির ওপর ক্রমাগত অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশল অবলম্বন করতে যাচ্ছেন।
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন কৌশল নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আপাতত খুব একটা উচ্চবাচ্য করছি না।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর কার্যকর অবরোধ ইরানের সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে, যা তাদের এই চলমান অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন