ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর এনডিটিভির
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বীরভূমের তারাপীঠের একটি চারতলা হোটেলের নিচতলায় আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল বিভাগের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন