বৃহস্পতিবার, ২৭ আগষ্ট ২০২৬

শিরোনাম

নেপালে বন্যায় আন্তর্জাতিক সহায়তা, ত্রাণ পাঠাচ্ছে বিভিন্ন দেশ

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

প্রিন্ট করুন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। নগদ অর্থ, ত্রাণসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে দেশটিতে।

চীন নেপালের জন্য জরুরি ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। ইউরোপীয় ইউনিয়নও আরও সহায়তা দেওয়ার প্রস্তুতি জানিয়েছে। ভারত ১০ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, কম্বল, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী, সৌরবাতি ও ওষুধ।

দক্ষিণ কোরিয়া পুলিশ, জরুরি সেবাকর্মী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল কাঠমান্ডুতে পাঠাচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন নেপাল রেড ক্রসের বন্যা মোকাবিলায় জরুরি তহবিল হিসেবে ১০ লাখ সুইস ফ্রাঁ দিচ্ছে।

যুক্তরাষ্ট্র একজন দুর্যোগ মোকাবিলা-বিষয়ক পরামর্শক পাঠানোর পাশাপাশি ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নেপালে জরুরি চিকিৎসাসামগ্রী, ওষুধ ও বহুমুখী তাঁবু পাঠিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন