মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শিরোনাম

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

প্রিন্ট করুন

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার (৯ নভেম্বর) দেশটির বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, কারখানায় নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী তৈরি হয়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ জানানো হলেও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে তা বেড়ে ১৭ জনে দাঁড়ায়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন