বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর উদ্যোগ নিচ্ছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। দুই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং তাঁদের একজনের বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির সন্দেহ ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসতে পারে পরিচালনা পর্ষদ। তবে অভিযোগগুলো স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
অভিযোগের মধ্যে রয়েছে, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক এবং অ্যালিস হুয়াং নামের এক চীনা নারীর সঙ্গে ঘনিষ্ঠতা। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, ওই নারী চীনা প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়ার চিপ সরবরাহে ভূমিকা রেখেছিলেন।
এদিকে হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পরিচালনা পর্ষদ। খবর প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। তবে তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে দেওয়া হলে প্রতিষ্ঠানটি নেতৃত্বসংকটে পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন