ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ৪০ বছর বয়সি রাশপাল কুমার ও ৫৪ বছর বয়সি বাবি চাঁদ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।
ঘটনাস্থল থেকে তাদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও পাওয়া যায়নি। হামলাকারীরা অস্ত্র দুটি নিয়ে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে এলাকায় যৌথ অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন