বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬

শিরোনাম

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে মিসরকে যুক্ত করতে রাজি হয়নি সৌদি

বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

প্রিন্ট করুন

সৌদি আরব গত সপ্তাহে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধিতা করেছিল। বিষয়টি নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত তিন সৌদি সূত্র মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে।

সৌদি রাজপরিবারের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, ‘অন্তত আপাতত সৌদি আরব মিসরকে এই চুক্তিতে নিতে চায়নি।’

নাম প্রকাশ না করার শর্তে তিন সূত্রই জানিয়েছে, সৌদি আরবের এই অবস্থানের পেছনে মূল কারণ হলো মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের ওপর রিয়াদের ক্রমবর্ধমান অসন্তোষ।

সৌদি কর্মকর্তাদের মধ্যে এমন ধারণাও তৈরি হয়েছে যে, মিসর আগের মতো আর কৌশলগত বা সামরিক গুরুত্ব বহন করে না।

গত শুক্রবার (৭ আগস্ট) পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সূত্রগুলোর দাবি, মিসরকে চুক্তিতে অন্তর্ভুক্ত না করার সৌদি সিদ্ধান্তের পেছনে রিয়াদ ও কায়রোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা নানা টানাপোড়েন ও উত্তেজনা কাজ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন