মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তেহরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পেজেশকিয়ান বলেন, কোনো মুসলিম দেশ যেন প্রতিবেশী দেশের অনিরাপত্তার ওপর নিজের নিরাপত্তা প্রতিষ্ঠা না করে। একইভাবে কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নিজেদের নিরাপত্তা ও স্বার্থের ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত নয়।
বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনেরও সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।পেজেশকিয়ান বলেন, ‘ইরান দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের রক্ষা করার সক্ষমতা তাদের রয়েছে।’
তেহরানে শুরু হওয়া চার দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন মুসলিম দেশের আলেম, চিন্তাবিদ ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ইসলামি ঐক্য, শান্তি, আঞ্চলিক নিরাপত্তা ও মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন